ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। খবর জিও নিউজের

উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী এবং আরেকজন কর্মী রয়েছেন। এর আগে উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুজন অ্যাটেনডেন্টও ছিলেন।

পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ এবং একজন নারী অ্যাটেনডেন্ট রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত রয়েছেন।

ঘটনাটি থারপারকারের স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাকিস্তানের শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত এই জেলার বাসিন্দারা চিকিৎসার জন্য প্রায়ই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পাকিস্তানের ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার।
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
টিকটকের শুটিংয়ে বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...
পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও তৈরির জন্য শিকলে বাঁধা একটি বাঘকে চুমু খাওয়ার চেষ্টা করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাঘিনীর আক্রমণে তালহা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
টিকটকের শুটিংয়ে বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...
আরও পড়ুন
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন