ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পলাতক ডাকাত ধরতে কৃষকের ছদ্মবেশ নিলেন পুলিশ, অতঃপর...

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় এক পলাতক ডাকাতকে গ্রেপ্তার করতে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে পুলিশ।

কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করেন পুলিশের এএসআই আতাউর রহমান। খালি গায়ে লুঙ্গি পরে ফসলের মাঠ থেকে তাকে গ্রেপ্তারের পর থেকে তিনি প্রশংসায় ভাসছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার কাওছার শেখকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করতেন কাওছার শেখ। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার পর থেকে দীর্ঘদিন ধরে কাওছার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের বেগ পেতে হচ্ছিল। পরে কৃষকের ছদ্মবেশে তাকে গ্রেফতার করেন এএসআই আতাউর রহমান।

বিয়য়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে অবস্থান করছেন কাওছার। পুলিশের পোশাক দেখলে তিনি পালিয়ে যেতেন। এজন্য এএসআই আতাউর রহমান লুঙ্গি পরে, খালি গায়ে কৃষকের ছদ্দবেশে কাওছারকে গ্রেপ্তার করেন। আতাউরের বিষয়টি প্রশংসাযোগ্য। পরে কাওছারকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা