ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পিডিবির লাইনম্যানের মরদেহ ঝুলে ছিল ট্রান্সফরমারে

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক ট্রান্সফরমারে ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে পিডিবির এক লাইনম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সড়কের লক্ষীপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন (৫২) ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইনম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর।

বিদ্যুৎ বিভাগ জানায়, হেলাল উদ্দিন মূলত উপজেলার দেওখোলা ইউনিয়নের লাইনগুলো দেখাশোনা করেন। শনিবার দুপুরে দেওখোলা যাওয়ার সময় হেলাল উদ্দিনকে লক্ষীপুর বাজারের ট্রান্সফরমারের ফিউজটি কেটে যাওয়ায়, লাগিয়ে যেতে অনুরোধ করা হয়েছিল।

তাই তিনি ওই এলাকায় ট্রান্সফরমারের ফিউজটি লাগাচ্ছিলেন এবং এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় স্থানীয় কয়েকজন দেখতে পান, হেলাল ট্রান্সফরমারে ঝুলে আছে। স্থানীয়দের সহযোগিতায় হেলালকে নিচে নামিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর বলেন, হেলাল আমাদের বেসরকারি লাইনম্যান (হেলপার)। আজকে ফিউজ লাগানোর বিষয়টি আমি অবগত নই। আমাদের অফিসের অন্য কারো সঙ্গে হয়তো বা যোগাযোগ করে কাজ করছিল। ওই সময় লাইন বন্ধ ছিল। পল্লী বিদ্যুতের সঙ্গে আমাদের একটা লাইন ক্রস আছে সেখান থেকে শর্টসার্কিট হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু