ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর পশ্চিমপাড়া গ্রামের রইস মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম বংপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীফুলিয়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিন ওরফে মন্তু মিয়ার ছেলে অনিক (৩০) আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি আলমের ডান কানের পাশে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ঘটনার আলামত নিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত অনিকের বিষয়ে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে।
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা-দুই দিক থেকে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 
‘দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
মানিকগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে ইউসুফ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। 
নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
আরও পড়ুন
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
সোনারগাঁয় মৎস্যজীবী দল নেতার বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের গুলি
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক