ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেলের সংকটে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিজের মোটরসাইকেল ভেঙে ফেলেছেন জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠালডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

জসিম উদ্দিন হরিপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি খাবারের হোটেল চালান।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন তার দোকানের সামনে একটি টিভিএস ১০০ সিসির মোটরসাইকেল কুড়াল দিয়ে ভাঙতে থাকেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে তিনি ক্ষোভের কারণ হিসেবে জ্বালানি তেলের সংকটের কথা জানান।

আরও পড়ুন

জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, কয়েক দিন ধরে জ্বালানি সংকট চলছে। পাম্পগুলোতে সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে, তাতেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি ব্যবসা করি, কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো সম্ভব না। গতকাল সারাদিন দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। তাই ক্ষোভে মোটরসাইকেলটি ভেঙে ফেলেছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ