ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে সরকারি জমি দখলকে ঘিরে সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু, আহত ৩০

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র। একইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর ওই গ্রামেরই খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বেগমপুর গ্রামের একটি সরকারি জমি খলিলুর রহমান ও তার পরিবার ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছিল।

আরও পড়ুন

রোববার দুপুরে খলিলুর রহমানের লোকজন ওই জমিতে কাজ করার সময় সেখানে নিজের লোকজন নিয়ে হাজির হন হেলাল মিয়া। এসময় উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষকালে হেলাল মিয়ার লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মনজুর মিয়া। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মিয়া বলেন, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরটিভি/এমএস/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। 
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ