ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কালভার্ট যেন মরণফাঁদ!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ঝুঁকিপূর্ণ কালভার্ট। ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের নোয়াপাড়া-খড়কি এলজিইডি রাস্তার সংযোগ সড়কের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে রেলিং বা সুরক্ষা দেয়ালবিহীন অবস্থায় পড়ে আছে। ফলে এটি বর্তমানে এলাকাবাসীর জন্য একপ্রকার ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় কয়েক বছর ধরে কালভার্টটির দুই পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষকে। বিশেষ করে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিডি দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে একাধিকবার লাইভ প্রচার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়নি।

আরও পড়ুন

জগদীশপুরের বাসিন্দা পরিবেশকর্মী বিশ্বজিৎ পাল বলেন, কালভার্টের দুই পাশে ওয়াল না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এর সংস্কার চাই।

এ বিষয়ে উপজেলা এলজিডি প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রস্তাব পাঠাব।

স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনার আগে দ্রুত কালভার্টটিতে রেলিং বা সুরক্ষা দেয়াল নির্মাণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’