ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন- বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

অভিযোগে কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান জানান, মঙ্গলবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তিনি কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ ভেনুর ৮ নম্বর কক্ষে অংশ নেন। সেখানে তাকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়।

তিনি দাবি করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শককে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়। পরীক্ষা শেষে এ বিষয়ে কথা বলতে গেলে শিক্ষকদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলেও অভিযোগ করেন তিনি।

একই অভিযোগ করেছেন তার সহপাঠী আরও তিন পরীক্ষার্থী—মো. তোমিজ উদ্দীন, মো. তামিম ইকবাল ও মো. নাইম হোসেন। তাদেরও পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়।

কেন্দ্রসচিব মো. শাজাহান আলী বলেন, কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ ভেনুর একটি কক্ষে ভুলক্রমে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষ ব্যবস্থাপনায় মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী নেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, যে অভিযোগটি দেওয়া হয়েছে সেখানে তাহমিদুর রহমানসহ চার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডে যোগাযোগ করে তাদের আবার মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওই সময় কেন্দ্রে দায়িত্বরত তিনজনকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরের মেয়ের প্রেমে পাল্টে গেলেন চীনা যুবক, বিয়ে করতে চান ‘কালেমা পড়ে’
চীন থেকে হাজারো মাইল পাড়ি দিয়ে প্রেমের টানে এক যুবক চলে এসেছেন মাদারীপুরের এক গ্রামে। পরিচয় মাত্র কয়েক মাস হলেও প্রেমিকার ভালোবাসা তাকে বদলে দিয়েছে পুরোদস্তুর। ভালোবাসার মানুষটাকে পেতে হতে চাইছেন মুসলিম। বিয়ে করতে চাইছেন ‘কালেমা পড়ে’।  মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে এসে প্রেমিকার বাড়িতে ওঠা সেই যুবককে এক নজর দেখতে প্রতিদিনই ওই বাড়িতে ভীড় করছেন আশেপাশের লোকজন।  পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মোস্তফা বেপারীর কলেজ পড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে অ্যাপের মাধ্যমে মাত্র চার মাস আগে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিং’-এর। পরে নিয়মিত দুজনের মধ্যে চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্ঠতা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ১৫ অক্টোবর চায়না থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন যুবক। পরে হাফিজার আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রেমিকার বোনের বাসায় ওঠেন তিনি। পরদিন ১৬ অক্টোবর প্রেমিকার গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয় তাকে। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা হলেও ভালোবাসার টানে ছুটে আসেন প্রেমিক ওয়াং এরলিং। এদিকে এই খবর ছাড়িয়ে পরলে আশেপাশের মানুষজনসহ আত্মীয়-স্বজনও চীনা যুবককে এক নজর দেখার জন্য ছুটে আসেন। এছাড়া এই খবর পেয়ে হাফিজার বাড়িতে যান থানা পুলিশ ও প্রশাসন। চলছে তার কাগজপত্র যাছাই-বাছাই। পরিপূর্ণ তথ্য সঠিক থাকলে শিগগিরই প্রেমিকা হাফিজা বিয়ে করতে আগ্রহী চীনা যুবক। তাছাড়া এ চীনা যুবক প্রেমিকাকে বিয়ে করতে মুসলিমও হতে চান। কালেমা পড়ে বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজ দেশে ফেরার কথা জানান ওয়াং এরলিং। কৃষক মোস্তফা বেপারীর ৬ ছেলে-মেয়ের মধ্যে হাফিজা চতুর্থ। এদিকে চীনের একটি ওয়ার্কশপের দোকানে কাজ করেন বলে জানিয়েছেন ওয়াং এরলিং। হাফিজা আক্তার বলেন, ওয়াং এরলিং-এর ছবি দেখে আমার ভালো লাগে। পরে দুজনের প্রেম হয়। পরিবারের সম্মতিতেই আমরা দুজনে বিয়ে করতে চাই। ওয়াং এরলিং বলেছে আমাকে চীনে নিয়ে যাবে। আমিও সেখানে যেতে আগ্রহী। তার সব তথ্য সঠিক হলে তবেই আমি তাকে বিয়ে করবো। চীনা যুবক ওয়াং এরলিং বলেন, আমার মুসলিম হতে আপত্তি নেই। আমি আসার আগে আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বিয়ে করে স্ত্রীকে নিয়েই নিজ দেশে ফিরতে চাই। হাফিজা আক্তারের বাবা মোস্তফা বেপারী বলেন, আমার মেয়ে যেখানে সুখে থাকবে, আমি সেখানেই ওর বিয়ে দেবো। যা কিছু হবে সব সামাজিকতা রক্ষা করেই হবে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক আসার খবরে মেয়েটির বাড়িতে যায় পুলিশ। ছেলেটি চায়না থেকে এসেছে কি না তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। চীনা যুবককে কলেজ পড়ুয়া মেয়ে বিয়ে করবে কি না, সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত। আরটিভি/এসএইচএম
মাদারীপুরের মেয়ের প্রেমে পাল্টে গেলেন চীনা যুবক, বিয়ে করতে চান ‘কালেমা পড়ে’
শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর...
গাজীপুরের কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুহুল আমিন বাবু (৫৭) নামে এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর...
এবার গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এই আগুন লাগে।
এবার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই একই পরিবারের। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
আরও পড়ুন
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি