ভাঙনরোধে ব্যয় নয়, মানুষের জীবন ও বসতি রক্ষাই মূল লক্ষ্য: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৭:৩১ পিএম


ভাঙনরোধে ব্যয় নয়, মানুষের জীবন ও বসতি রক্ষাই মূল লক্ষ্য: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভাঙনরোধে ব্যয় নয়, মানুষের জীবন ও বসতি রক্ষাই মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ভাঙনকবলিত এলাকা রক্ষাই ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতি রক্ষা করা।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ডান তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামীতে বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে।

অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। এরই ধারাবাহিকতায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ অন্যরা।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission