ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ৩ নদীর ভাঙনে বিলীন জনপদ, পরিদর্শনে এমপির আশ্বাস

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু : ছবি আরটিভি

নড়াইল জেলার ওপর দিয়ে প্রবাহিত মধুমতি, নবগঙ্গা ও চিত্রা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের হাজার হাজার মানুষ। বর্ষা মৌসুম এলেই জেলার বিভিন্ন পয়েন্টে একের পর এক বিলীন হচ্ছে বসতবাড়ি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নদীভাঙনের এমন সার্বিক ভয়াবহ পরিস্থিতিতে লোহাগড়াসহ জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, ভুক্তভোগীদের খোঁজখবর নেন এবং দ্রুত টেকসই সমাধানের আশ্বাস দেন।

এদিকে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীরে মারাত্মক ফাটল ধরা ও পাজারখালি মহাশ্মশানের বড় অংশ নদীগর্ভে চলে যাওয়ায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে পুরো জেলাজুড়ে মারাত্মক মানবিক ও সামাজিক সংকটের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

চিত্রা ও নবগঙ্গা নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, তীব্র ভাঙনে প্রতিদিনই বদলে যাচ্ছে হবখালী ইউনিয়নের সুব্দিডাঙ্গা ও ভাণ্ডালীপাড়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর মানচিত্র। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের খুব কাছাকাছি নদী চলে আসায় এবং সীমানাপ্রাচীরে ফাটল ধরায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন, হাজার হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্যকেন্দ্রটি এখন নদীভাঙনের ঝুঁকিতে। সরকার দ্রুত জিওব্যাগ ফেলে বা টেকসই ব্যবস্থা না নিলে পুরো সেবা কার্যক্রমই বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে, নদীগর্ভে বিলীন হচ্ছে পাজারখালি মহাশ্মশানের মূল কাঠামোর বড় অংশ। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে প্রায় ২৫ থেকে ৩০ হাত জায়গা নদীতে তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে স্বজনদের বসার স্থান ও মরদেহের চিতার জায়গা। পার্শ্ববর্তী তিন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মহাশ্মশানে মরদেহ দাহ করে থাকেন। শ্মশানের জায়গা নদীগর্ভে চলে যাওয়ায় এখন কেউ মারা গেলে সৎকার করা নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।

শুধু জনগুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানই নয়, তীব্র ভাঙনঝুঁকিতে রয়েছে আশপাশের বহু বসতবাড়ি। ইতোমধ্যে দুই দফা ভাঙনের পর নতুন করে বসতভিটায় দেখা দিয়েছে ফাটল। ভিটেমাটি হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী নিঃস্ব পরিবারগুলো।

এদিকে লোহাগড়া উপজেলার আমডাঙ্গাসহ কয়েকটি এলাকাতেও নদীভাঙন তীব্র আকার ধারণ করায় সেখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানান।

ভাঙনের বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা জানান, বর্ষা মৌসুমে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়িসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ বা প্রতিরক্ষামূলক কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া পুরো নড়াইল জেলায় নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটি ডিপিপি (Development Project Proposal) প্রক্রিয়াধীন রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পাওয়ার পরপরই জেলাজুড়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে টেকসই প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়ন না হলে বর্ষার শেষভাগে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষ। সাময়িক জরুরি কাজের পাশাপাশি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ তোলে এক ভাইকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারতের মাটি থেকে সরাসরি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী এক গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক সম্পন্ন করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রী ও এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলার বাঘড়া ও বাড়ৈখালী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া এলাকার একটি বাড়ি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে সামিয়া একাধিকবার বাবা-মাকে ঝগড়া না করার জন্য অনুরোধ করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, বুধবার এশার নামাজের সময় বাড়ির কাউকে না জানিয়ে নিখোঁজ হন বাড়ৈখালী গ্রামের মৃত মরণ শেখের ছেলে স্বপন শেখ (৫০)। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের তাছির শেখের কচুরিপানায় ভরা পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/টিআর
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চর
শরতের কাশফুলে বদলে গেছে রংপুরের পীরগঞ্জের করতোয়া নদীর চরাঞ্চলের দৃশ্য। নদীর তীরে ও চরের উঁচু জায়গাজুড়ে ফুটেছে সাদা কাশফুল। আর এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। বিশেষ করে বিকেল হলেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মানুষ ছুটে আসছেন কাশবনে। সরেজমিনে দেখা গেছে, করতোয়া নদীর জাতের ঘাটে বিস্তীর্ণ চরজুড়ে সবুজ ঘাসের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাশফুল। বাতাসে দুলতে থাকা সাদা কাশবন দেখতে দূরদূরান্ত থেকেও কেউ কেউ আসছেন। অনেকে কাশফুলের মধ্যে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলছেন। কেউ আবার নদীর পাড়ে বসে উপভোগ করছেন শরতের এই সৌন্দর্য। দর্শনার্থীদের আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায় বিকেলের দিকে। সূর্যের আলো নরম হয়ে এলে কাশফুলের শুভ্রতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এ সময় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চরাঞ্চল। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর শরৎকালে করতোয়ার চরে কাশফুল ফুটলেও এবার ফুল ফোটার পর থেকেই মানুষের আনাগোনা চোখে পড়ার মতো বেড়েছে। বিকেলে নদীর পাড়ে অনেক মানুষের সমাগম হচ্ছে। কাশবনকে ঘিরে স্থানীয়ভাবে এক ধরনের দর্শনীয় পরিবেশ তৈরি হয়েছে। কাশফুল দেখতে আসা দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, কাশফুলের এমন দৃশ্য খুব কাছ থেকে দেখতে ভালো লাগে। পরিবার নিয়ে বিকেলে এখানে এসে সময় কাটাচ্ছি। ছবি তোলার জন্যও জায়গাটি বেশ সুন্দর। আরেক দর্শনার্থী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাশফুলের ছবি দেখে এখানে আসার আগ্রহ তৈরি হয়েছে। এসে দেখলাম, জায়গাটি বেশ সুন্দর। বিকেলে এখানে অনেক মানুষ আসছেন। স্থানীয়দের ভাষ্য, করতোয়া নদীর চরাঞ্চলে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও এখানে পর্যটনসুবিধা তেমন নেই। যাতায়াতব্যবস্থা, বসার জায়গা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করা গেলে দর্শনার্থীদের জন্য জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। শরতের কাশফুল বাংলার প্রকৃতির চিরচেনা সৌন্দর্যের অংশ। করতোয়া নদীর বুকে জেগে ওঠা চর আর সাদা কাশবন দেখতে এখন প্রতিদিনই ছুটে আসছেন মানুষ। ফলে শরতের মৌসুমে পীরগঞ্জের এই চরাঞ্চল স্থানীয়দের কাছে হয়ে উঠছে নতুন এক আকর্ষণের জায়গা। আরটিভি/টিআর
কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চর
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বলেছেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেলস্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন করেন। মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর’ তাণ্ডবের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে। মন্ত্রী আরও বলেন, রেলস্টেশনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে। যারা এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করে তিনি জানান, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
আরও পড়ুন
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
বর্ষা শেষ, তবুও থামেনি পদ্মার ভাঙন