ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে ওঠার আগেই আটক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত আর বিমানে চড়া হলো না ঝিনাইদহ জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা কমিটির সদস্য বলে জানা গেছে।

একই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঘটনাটি আলোচনায় এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তার যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করার কাজে তিনি সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে আটকের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘুষ গ্রহণ, সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত দুই ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আরটিভিতে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার পর তদন্ত কমিটি গঠন করে প্রশাসনের পক্ষ থেকে এই বদলির পদক্ষেপ নেওয়া হয়। 
আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি
নিষিদ্ধ চায়না দুয়ারি ও লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিষিদ্ধ চায়না দুয়ারি ও লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু।
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
আরও পড়ুন
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা