নোয়াখালীতে ২ ইটভাটাকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৪:৪৬ পিএম


নোয়াখালীতে ২ ইটভাটাকে জরিমানা
দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আরটিভি

নোয়াখালীর সদর উপজেলায় দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামের মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।

আরও পড়ুন

ইউএনও হোমায়রা ইসলাম বলেন, অভিযানে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission