ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাগুরায় তেলের কারখানায় মোটরের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: আরটিভি

মাগুরায় তেল মিলে কাজ করার সময় মোটরের ফিতায় জড়িয়ে সোবাহান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত একটি তেল মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোবাহান দোয়ারপাড় এলাকার শহর আলীর ছেলে।

আরও পড়ুন

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ করে সোবাহান মিলের মোটরের ফিতায় জড়িয়ে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন যথাযথ নিয়ম-নীতি না মানা, কর্তৃপক্ষের অবহেলা, শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় ঘটছে দুর্ঘটনা।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক