ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কিশোর গ্যাং সদস্যরা তুলে নিয়ে গেল স্কুলছাত্রীকে, পাগলপ্রায় ক্যানসার আক্রান্ত মা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা থানায় অবস্থিত আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে শনিবার (১৯ এপ্রিল) মেঘনা থানায় মামলা করা হয়। এদিকে ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই কিশোরীর ওপর নজর পড়ে এলাকার কিশোর গ্যাং সদস্য মো. ইউসুফের। স্কুলে যাওয়ার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বখাটে ইউসুফ। একপর্যায়ে গত ১৬ এপ্রিল স্কুলে যাওয়ার পথে তাকে সিএনজিযোগে তুলে নিয়ে যায় ওই কিশোর গ্যাং সদস্যসহ সঙ্গীয়রা। এতে কিশোরীর ক্যানসার আক্রান্ত মা এখন পাগলপ্রায়।

এদিকে ওই বখাটে কিশোরীকে জিম্মি করে ফেসবুক লাইভে তার শেখানো বক্তব্য দিতে বাধ্য করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগীর মায়ের দাবি কিশোর গ্যাং চক্রের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা না উঠলে মেয়ের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ইতঃপূর্বে কিশোরীটিকে উদ্ধারে আমরা তিনবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু অপহরণকারী প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করছে। আমরা তার বাড়িতে অভিযান চালিয়েছি। তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। আমরা মোবাইল টেকনোলজি ব্যবহার করে এগিয়ে যাচ্ছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে তাকে উদ্ধার করা সম্ভব হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুংকার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে এখন আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
নওগাঁয় গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
আরও পড়ুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা