ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এক পাঙ্গাসের দাম ৭১ হাজার টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে এই মাছ কিনে নেন এক ব্যবসায়ী। পরে তিনি কুষ্টিয়ার পোড়াদহে মাছটি বিক্রি করে দেন।

দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

আরও পড়ুন

জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) শেষ রাতে এরশাদ হালদারসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির এই পাঙ্গাস মাছটি ভোরে জালে আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। বিশাল মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২৮৫০ টাকা দরে মোট ৭১ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি হয়।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় পাঙ্গাস মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় কিনেছি। এটি সামান্য লাভে কুষ্টিয়ার পোড়াদহে বিক্রি করে দিয়েছি। দীর্ঘদিন পর নদীতে এত বড় আকৃতির পাঙ্গাস পাওয়া গেল। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়। বেশিরভাগ মাছ অনলাইনে যোগাযোগ করেই বিক্রি করি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
পায়ে হেঁটে সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে নাটোরের সিংড়া থেকে যাত্রা শুরু করেছিলেন দুলাল হোসেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছালেও ভারতীয় ভিসা না থাকায় আপাতত থেমে গেছে তার যাত্রা। সীমান্ত পার হতে না পেরে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ গ্রামে ফিরে এসেছেন তিনি।
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
খুলনা মহানগরীর খালিশপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কামরুল শেখ নামে এক ব্যক্তির সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মরিয়ম (৬ নামে) ঘুমন্ত থাকা এক শিশু দগ্ধ হয়েছে।
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
ভয় দেখিয়ে ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই করা মুরগির বিষ্ঠার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
ভয় দেখিয়ে ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেপ্তার ২
আরও পড়ুন
জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা
বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
জ্বালানির দাম বৃদ্ধি: পথে পথে গণপরিবহনের ভাড়া নৈরাজ্য