ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তিতে এলাকাবাসী 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ওষুধ ও প্রয়োজনীয় জনবল সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। এতে দুর্গম এই এলাকার হাজারো মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা না থাকায় তারা বাধ্য হয়ে পাশের উপজেলা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন। ফলে সময় ও অর্থ, দুটোই অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে তাদের।

তারা জানান, কেন্দ্রটিতে সবশেষ কবে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে তা নিয়েও তাদের স্পষ্ট ধারণা নেই। এছাড়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সমরেশ দায়িত্বে থাকলেও তাকে নিয়মিত পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জনবল সংকটের কারণে দূর্গম এলাকার একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্রটির ওপর আস্থা হারাচ্ছেন তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রই প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসার মূল ভিত্তি। এসব কেন্দ্র থেকে সাধারণ রোগের চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান ও পুষ্টি সেবাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে জনবল ও ওষুধ সংকটে তা ব্যাহত হচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল জেলা দপ্তর সূত্র জানায়, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সাধারণত তিনটি প্রধান পদ- সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এবং ফার্মাসিস্ট থাকার কথা। তবে আন্ধারমানিক কেন্দ্রটিতে এসব পদে ঘাটতি রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে উপস্থিতি খুবই কম। স্থানীয়দের অনেকেই জানেন না যে এখানে চিকিৎসাসেবা পাওয়া যায়। গর্ভবতী নারীদের প্রাথমিক চিকিৎসা ও প্রসবসেবার সুযোগ থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা নিতে পারছেন না বলে স্থানীয়দের অভিযোগ। ফলে তারা বাধ্য হয়ে দূরবর্তী হাসপাতালে ছুটছেন।

কেন্দ্রটির দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সমরেশ বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় এখানে বিভিন্ন সেবা দেওয়ার কথা থাকলেও জনবল ও ওষুধ সংকটের কারণে অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি নিয়মিত উপস্থিত থেকে সেবা দেওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন

এ বিষয়ে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম বলেন, জনবল সংকটের কারণে অনেক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। সীমিত জনবল দিয়েই কার্যক্রম চালানো হচ্ছে।

আন্ধারমানিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঠিকভাবে দায়িত্ব পালন না করলে ‘তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ বলেও তিনি জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের