ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ছবি : আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা সাতশ ৩১ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর।

আরও পড়ুন

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিজিবির সদস্যরা। অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

কসমেটিকস পণ্য উদ্ধারের পর বৃহস্পতিবার রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
আরও পড়ুন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
৯ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার