ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে ১৫শ বোরো চাষি ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। এতে জেলার ১৫শ বোরো চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোনো বৃষ্টিপাত না হওয়ায় এবং সূর্যের দেখা মেলায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কৃষি বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ৬০০ বিঘা জমির পাকা ধান জলমগ্ন হয়ে পড়লেও নতুন করে বৃষ্টিপাত না থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় ৩৭৫ বিঘা জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৯৩.৭৫ বিঘা জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকরা জানান, অনেক জায়গায় ধান কেটে গাদা করে রাখা হলেও টানা বৃষ্টির কারণে তা শুকাতে পারছিলেন না। সূর্য ওঠায় কাটা ধান নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তবে ফসল কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার অতিরিক্ত ভাড়া নেওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ১০ হাজার ৬৬০ হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে ১ লাখ ১১ হাজার ৭৭০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ মোস্তফা ইমরান হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। প্রণোদনার আওতায় তাদের সহায়তা করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
আরও পড়ুন
৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয়
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ, বিয়ার, এস্কাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের
ট্রেনে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক