ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক। ছবি: সংগৃহীত

গাজীপুরের শিল্পাঞ্চলে বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষের জেরে কিছু কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করা হলেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মজুরি বৃদ্ধির পরও গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু এলাকায় শ্রমিকেরা হঠাৎ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

কারখানা ছুটির পর বেশির ভাগ শ্রমিক শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। তবে জেলার বাকি অধিকাংশ পোশাক কারখানায় নির্বিঘ্নে কাজ চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। কিছু সময় তারা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখে। বুধবার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে।


আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী
ঝালকাঠির নলছিটিতে খোলা আকাশের নিচে ছেলেসন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী
সুরমা নদীতে বালি-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
সুনামগঞ্জের জামালগঞ্জে বালি-পাথরবোঝাই নৌকা ডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সুরমা নদীতে বালি-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময়ে মূল অভিযুক্ত ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলি পায়ে লেগে আহত হয়েছেন তিনি। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নন্দন ও রফিক আহত হন।
ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড
নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি
খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা
চাঁদপুরের কচুয়ায় বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চাচা নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা মো. আরাফাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা
আরও পড়ুন
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক