ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
কাল্পনিক ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা মজি ফকির ও তার বাড়ির ভাড়াটিয়া রোজী সরদারনি। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। এ ছাড়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তাদের প্রত্যেককে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কনা আক্তার নামে এক নারীকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজী সরদারনি। পরে তাকে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হয়।

এতে রাজি না হওয়ায় ওই বছরের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সুস্থ হওয়ার পর স্থানীয় একটি এনজিও ও এক সাংবাদিকের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ভুক্তভোগী কনা আক্তার।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে বাদী ন্যায়বিচার পেয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা
যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের তিনটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে খবর আসার পর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আরও পড়ুন
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন