ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের প্রতি চরম অবমাননার অভিযোগ উঠেছে। উদ্যানটিতে আয়োজিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণের জন্য ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে কাঠ টাঙানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রোববার (৩ মে) রাতে এ ছবি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় শুরু হয় এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মেলার আয়োজন করায় শহীদ স্মৃতি পৌর উদ্যানজুড়ে স্টল নির্মাণ করা হয়। উদ্যানে থাকা সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনেও স্টল নির্মাণ করা হয়েছে। গত ২৪ এপ্রিল এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পরে গত রোববার মেলার শেষ দিনে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে নির্মিত স্টলগুলোর টানা দড়ি ভাস্কর্যের গলায় বেঁধে দেওয়া হয়েছে বলে দেখা যায় ছবিতে।

এদিকে ছবিটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

আল আমীন খান নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘বীরের গলায় মেলার দড়ি! এ লজ্জা কি শুধু টাঙ্গাইলবাসীর?’

উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম লিখেছেন, ‘ছবিতে দেখুন বীরশ্রেষ্ঠদের গলায় বাঁধা মেলার স্টলের দড়ি। সেই দড়িতে ঝুলছে কাপড়। পাশে ময়লার স্তূপ। এটা শুধু অব্যবস্থাপনা নয়, এটা ইতিহাসের অপমান। যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, তাঁদের গলায় আমরা দড়ি বাঁধছি।’

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন অনেকে।

আরও পড়ুন

এ বিষয়ে বিসিকের টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম জানান, মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এ কাজ করেছেন, তার জানা নেই। বিষয়টি বিসিকের নজরে আসার সঙ্গে সঙ্গে দড়ি খুলে নেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাউডারসদৃশ সাদা পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুটি হাসুয়াও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। র‍্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (ইনচার্জ) মেজর মারুফুল ইসলাম শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডারসদৃশ সাদা পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। অভিযানের সময় ঘটনাস্থল বা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা বিস্ফোরকগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। উদ্ধার করা ককটেল, পাউডার ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসব বিস্ফোরক কারা সেখানে রেখেছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, রাজশাহী সিল্কের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। অতীতে রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল এটি। ধীরে ধীরে কারখানাটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল। এ কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। তিনি জানান, কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা আন্তরিকতার মাধ্যমে এই কারখানায় কাজ করুন। কারখানাটি যাতে আবার আগের রূপে ফিরে আসে, সেভাবে কাজ করুন। কারখানাকে জিম্মি করে, কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই। এর জন্য সবাইকে ভুগতে হবে। আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকব। কারখানাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে যত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। এরপর রেশম কারখানায় পাওয়ার লুম চালু ও বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার প্রমুখ। এ ছাড়াও রাজশাহী রেশম কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এর অংশ হিসেবে কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরের বেশি সময়েও শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ।
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
আরও পড়ুন
কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বারেক ব্যাপারীর বাদ্যযন্ত্রে তল্লাশি, লুকানো ছিল বিদেশি পিস্তল
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ