ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার অন্তত সাতটি উপজেলায় রাতভর অগ্নিসংযোগ এবং দিনে সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৃথক এসব ঘটনায় চলন্ত ট্রেনের বগি, পার্কিং করা বাস, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও এক বিএনপি নেতার বাসায় আগুন দেওয়া হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে গৌরীপুর উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় একটি চলন্ত ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বগির কয়েকটি সিট পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে ভালুকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরপর একই রাতে জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অগ্নিসংযোগ করা হলে ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

এছাড়াও ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনের দাবি, পেট্রল বোমা নিক্ষেপ করে এই আগুন দেওয়া হয়েছে।

তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেখানে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

তবে আজ সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা। সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন মহানগর আওয়ামী লীগের কর্মীরা। একই সময়ে তারাকান্দা উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নির্বাচনী বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। এ ছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং নান্দাইল উপজেলার পাঁচটি ইউনিয়নে পৃথক মিছিল বের করার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে নান্দাইল, ঈশ্বররগঞ্জ, ফুলবাড়িয়া, ফুলপুর ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গুপ্তভাবে ও লুকোচুরি করে এ ধরনের কর্মকাণ্ড করছে। এ ব্যাপারে পুলিশ আরো সর্তক রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে পুলিশ।
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। 
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির জেরে উত্তেজনা বিরাজ করছে।
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
আরও পড়ুন
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা