চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ২ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৬:০২ পিএম


চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ২ জন গ্রেপ্তার
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৮ মে) রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রায়হান মাহমুদ (৩৫) ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুল ইসলাম (৩০)। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তা রায়হান মাহমুদ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুল ইসলাম বেগমপুর ইউনিয়ন পরিষদের জন্মসনদসহ বিভিন্ন অনলাইনসংক্রান্ত কাজ করেন। গত বৃহস্পতিবার বিধিবহির্ভূতভাবে জন্ম নিবন্ধন করা হচ্ছে এমন অভিযোগ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান এক অজ্ঞাত ব্যক্তি। অভিযোগ যাচাই বাছাই করে দেখা যায়, উপর্যুক্ত প্রমাণ ছাড়াই মৌলভীবাজার জেলার মোহাম্মদ শহিদ মিয়া নামে এক ব্যক্তি ও কুমিল্লা জেলার বিল্লাল নামে এক ব্যক্তির জন্মনিবন্ধন করা হয়েছে। তাদের উভয়ের বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রাম। অথচ তারা কেউই ওই ঠিকানার বাসিন্দা নন ও স্থানীয়রা তাদের চেনেন না। গত ১২ মার্চ ও ৭ মার্চ বিধিবহির্ভূতভাবে তাদের জন্মনিবন্ধন সম্পন্ন করেন আসামিরা। তাদের বিরুদ্ধে এমন আরও জন্মনিবন্ধন তৈরি করার অভিযোগ রয়েছে। পরে বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission