
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় ওই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম, সহসভাপতি হিসেবে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
এ ছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আমান উল্লাহ আমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। এছাড়া
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে


