ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ছেলের দোষে বাবাকে গাছে বেঁধে নির্যাতন!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে লিবিয়া প্রবাসী ছেলেকে কেন্দ্র করে মো. আব্দুল মোন্নাফ (৬২) নামে এক বৃদ্ধকে মসজিদের সামনে আমগাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

‎শুক্রবার (৮ মে) দুপুরে পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে।

বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

জানা গেছে, প্রায় চার বছর আগে ওই এলাকার মহির উদ্দিনের ছেলে হাসানুর রহমান ভুক্তভোগী আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে হাসানুর কর্মস্থলে সমস্যা করায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আব্দুল মোন্নাফের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল বিবাদীরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। শুক্রবার জুম্মার নামাজ শেষে আব্দুল মোন্নাফ স্থানীয় জামে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে ঘেরাও করেন। এরপর তাকে টেনেহিঁচড়ে মসজিদের সামনের একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। ‎​এ সময় তার পকেটে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

আরও পড়ুন

এদিকে তাকে বাঁচাতে তার ভাতিজা মিঠু মিয়া এগিয়ে গেলে তাকেও আহত করা হয়। নির্যাতনের দৃশ্য দেখে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যান।

‎‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ ঘটনার সত্যতা এবং অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের সংগ্রহে আছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
শাকক্ষেত দেখতে যাওয়া স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে পাসুন দেখান নুরনবী, অতঃপর... 
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ