ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি ফোরকান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:২০ এএম
অভিযুক্ত ফোরকান। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় শারমিন খানম নামে এক নারী, তার তিন সন্তান এবং ভাইকে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত নারীর বাবা সাহাদত মোল্যা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি মামলা (নং ১৭) করেন। মামলায় নিহত শারমিন খানমের স্বামী ফোরকানকে প্রধান আসামি এবং অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।

নিহতরা হলেন- বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইকান্দি (উত্তর চরপাড়া) গ্রামের বাসিন্দা শারমিন খানম (৩৫), শ্যালক রসুল (২২), ফোরকানের তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা (৮) এবং ফারিয়া (দেড় বছর)।

আরও পড়ুন

পেশায় প্রাইভেটকারচালক অভিযুক্ত ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

হত্যার ঘটনা নিয়ে দুই ধরনের বিরোধের তথ্য জানিয়েছে পুলিশ ও নিহতের স্বজনেরা। মূলত স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ, দ্বন্দ্ব ও মনোমালিন্য থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (৯ মে) সকাল ৬টার দিকে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে এক নারী, তার তিন মেয়ে ও নারীর ভাইয়ের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো গোপালগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলের অপহরণের খবর পাওয়া গেছে।
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি। বাবার প্রতি মেয়ের এই ভালোবাসার দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা। আরটিভি/এসআর
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম হাটহাজারী উপজেলা থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ধলই ইউনিয়ন সভাপতি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস সম্পর্কে নাছির তথ্য দিয়েছে। তার বন্ধু রাউজানের মো. তৈয়ব তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে। আরটিভি/এসআর
‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৩০ শতাংশ জমির ফলসহ কলাগাছ কেটে ফেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
আরও পড়ুন
রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি
সাংবাদিককে হুমকি ও জোরপূর্বক ভিডিও ধারণ: এসআইয়ের বিরুদ্ধে মামলা
সম্মতি ছাড়া জন্ম দেওয়ায় নিজের মা-বাবার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা ছেলের
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন নজরুলপত্মী মাকছুদা, আটকে রাখার আবেদন