ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীর সেই ৪ স্কুলছাত্রীর এখনও সন্ধান পায়নি পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
বাউফল থানা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ আছে চার কিশোরী। রবিবার (১০ মে) বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে চার পরিবার ও স্বজনদের।

এ ঘটনার পর রবিবার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীদের মধ্যে তিন জন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিন জন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে।

নিখোঁজ এক কিশোরীর বাবা বলেন, গতকাল সোমবার বিকালে একটি অচেনা নম্বর থেকে আমার স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। ফোনে মেয়ে জানায়, তারা চার জন এক ‘আন্টির’ সঙ্গে বেড়াতে গেছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য তিন কিশোরীর পরিবারও একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

নিখোঁজ এক কিশোরীর স্বজন বলেন, ওই কিশোরী তার বাবার ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। টাকার জন্য তাদের আক্ষেপ নেই। তবে মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় পরিবারটি উদ্বেগে আছে।

আরও পড়ুন

বিদ্যালয়ে দুটির একাধিক শিক্ষক জানান, নিখোঁজ চার শিক্ষার্থী ওই দিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে বিকালে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছেন তিনি।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
মাগুরায় বহুল আলোচিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সোনার বার উদ্ধার এবং হত্যার মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু