এক চিতলে জেলের কিস্তিমাত, কিনলেন ইতালি প্রবাসী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:১৩ পিএম


এক চিতলে জেলের কিস্তিমাত, কিনলেন ইতালি প্রবাসী
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকৃতির একটি চিতল মাছ। ১৬ কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে ৪২ হাজার ৪০০ টাকায়।

মঙ্গলবার (১২ মে) ভোরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট-সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় জেলে নুরু হালদার মাছটি ধরে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সেখানে গিয়ে জেলেদের সঙ্গে দরদাম করে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মাছটি কিনে নেন। তাতে মাছটির মূল্য দাঁড়ায় ৪০ হাজার টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর তিনি বিভিন্ন স্থানে ক্রেতা খুঁজতে থাকেন। পরে মানিকগঞ্জের এক ইতালি প্রবাসীর কাছে প্রতি কেজি ২ হাজার ৬৫০ টাকা দরে মাছটি বিক্রি করেন। এতে মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৪২ হাজার ৪০০ টাকা।

জেলে নুরু হালদার বলেন, নদীতে জাল ফেলেছিলাম। পর জাল টানতে গিয়ে দেখি বড় একটি চিতল মাছ ধরা পড়েছে। এত বড় চিতল খুব কমই পাওয়া যায়। মাছটি ঘাটে আনার পর অনেক মানুষ দেখতে ভিড় করেন।

স্থানীয়দের মতে, পদ্মা নদীতে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়লেও এ ধরনের বড় চিতল খুব একটা দেখা যায় না। বড় ও বিরল আকৃতির হওয়ায় এসব মাছের দামও অনেক বেশি হয়ে থাকে।

আরও পড়ুন

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, পদ্মা নদীর দেশীয় মাছের চাহিদা এখনও অনেক বেশি। বিশেষ করে বড় আকারের চিতল, বোয়াল ও কাতল মাছ বাজারে উঠলে তা দ্রুতই উচ্চ দামে বিক্রি হয়ে যায়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission