ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে নিয়মিত টিকার বদলে নবজাতককে দেওয়া হলো জলাতঙ্কের টিকা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাতিহা নামে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয়েছে জলাতঙ্কের টিকা। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, ঘটনার দিন টিকা দিতে সন্তানকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান শিশুটির মা মৌ। সেখানে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় তার বদলে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা আরেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

কিন্তু স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে ভুলবশত কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র‍্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ প্রদান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তাদের সঙ্গে কাইয়ুম খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের দাবি, ভুল টিকা প্রয়োগের পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে।

আরও পড়ুন


এ ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও নিজের দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমাদের আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে, এ ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না। এরপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।

আরটিভি/এমএস/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি