ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: আরটিভি

এবার কোরবানির ঈদে বাংলাদেশে কোনো পশুর সংকট নেই এবং বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। কোরবানির ঈদে এক কোটি প্রাণী কোরবানি হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে, আমরা বিজিবির সাথে কয়েকটা মিটিং করেছি যাতে করে কোনো গরু আসতে না পারে, শুধু কোরবানির গরুই না বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ, কৃষকেরা এখন জানে কী করে গরু লালনপালন করতে হয়। সব কিছুই ডেভেলপ হয়েছে তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।

আরও পড়ুন

পরে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বৃক্ষরোপণ করেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন।
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
আরও পড়ুন
বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান: কৃষিমন্ত্রী
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান 
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ