ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরী ও জেলার ৯টি উপজেলায় এ বছর লিচুর ব্যাপক ফলন হয়েছে। বাজারে আগাম জাতের দেশি লিচুর দাপট শেষ হতে না হতেই এবার নামতে শুরু করেছে জনপ্রিয় ও সুস্বাদু ‘বোম্বে’ লিচু।

কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় অন্তত ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহীর ৯টি উপজেলায় মোট ৫২৮ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন বেশ ভালো। এবার দেশি ও বোম্বে জাত মিলিয়ে জেলায় মোট ৩ হাজার ৭৭৫ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লিচু চাষিদের সাথে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে কিছুটা গরম থাকলেও পরবর্তীতে বৃষ্টি হওয়ায় লিচুর আকার ও রঙ বেশ ভালো হয়েছে।

আরও পড়ুন

লিচু চাষি তইমুর বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার পোকার আক্রমণ কম ছিল। দেশি লিচু বিক্রি করে ভালো দাম পেয়েছি। এখন বোম্বে লিচু গাছ থেকে নামাতে শুরু করেছি। ফলের মান ভালো হওয়ায় পাইকাররা বাগান থেকেই লিচু কিনে নিয়ে যাচ্ছেন।

বোম্বে লিচুর বাম্পার ফলন হওয়ায় আমরা খুশি জানান উপজেলার লিচু চাষি সাইদ। তিনি বলেন, বাজারে এখন লিচুর প্রচুর সরবরাহ আছে, তবে দাম এখনো স্থিতিশীল। আশা করছি শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে আমরা লাভের মুখ দেখব।

সরেজমিনে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি লিচু প্রায় শেষের দিকে। এখন বাজারে আধিপত্য বিস্তার করছে আকারে বড় এবং রসালো বোম্বে জাতের লিচু। বর্তমানে খুচরা বাজারে লিচুর দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। ভালো মানের ১০০ লিচু ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে কেনা-বেচা হচ্ছে। পাইকারি বাজারেও বেচাকেনা জমে উঠেছে। এখান থেকে প্রতিদিন শত শত ট্রাক লিচু চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, ফলন ও বর্তমান বাজার দর বজায় থাকলে রাজশাহী জেলা থেকে এ বছর প্রায় ৫৬ কোটি টাকার লিচু বিক্রি হবে। এটি স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। লিচুর ব্যাপক ফলনে বাগান মালিক, আড়তদার এবং পরিবহন শ্রমিকসহ এই খাতের সাথে জড়িত হাজার হাজার মানুষের মনে আশার সঞ্চার হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) পাপিয়া রহমান মৌরী বলেন, রাজশাহী জেলায় এ বছর প্রায় ৫৬ কোটি টাকার লিচু বিক্রি হবে। আশা করছি ভাল ফলনে চাষির মুখে হাসি ফুটবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা