ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুশিক্ষার্থীর গলা চেপে ধরে মাটিতে আছাড় দিলেন শিক্ষক, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি মাদরাসায় প্রায় ৯ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে মারধর ও আছাড় মেরে নির্যাতনের অভিযোগে সাকির আলী (২৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার (১৩ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, অন্যান্য শিক্ষার্থীদের সামনে শিশুটিকে প্রথমে লাঠি বা স্কেল সদৃশ একটি বস্তু দিয়ে আঘাত করেন শিক্ষক সাকির আলী। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে ওপরে তুলে মাটিতে আছাড় দেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন চলতে থাকে। ভয়ে পাশে থাকা অন্য শিক্ষার্থীরাও এগিয়ে আসতে পারেনি।

অভিযুক্ত শিক্ষক সাকির আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক সাকির আলীর বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের মারধর ও কঠোর আচরণের অভিযোগ ছিল।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির পরিবার বুধবার (১৩ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাটির অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...