ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এবার হানিট্র্যাপে ফাঁসলেন ব্যবসায়ী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে হানি ট্র্যাপের (প্রেমের ফাঁদ) মাধ্যমে ব্ল্যাকমেইল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আজাহার খান, কবির হোসেন এবং যুবলীগ নেতা রাসেল তালুকদার। পটুয়াখালী সদর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ওই ওষুধ ব্যবসায়ীকে এক নারীর মাধ্যমে ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় প্রায় ১৫ লাখ টাকা আদায় করেন। সম্প্রতি চক্রটি ওই ব্যবসায়ীর কাছে আরও মোটা অঙ্কের টাকা দাবি করলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন।

আরও পড়ুন

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও হানি ট্র্যাপ–সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি একজন সরকারি চাকরিজীবীর কাছ থেকেও একইভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর সঙ্গে অশ্লীলতা করে ‘চরম মূল্য’ দিলেন শিক্ষক
ফরিদপুরের ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্রীর সঙ্গে অশ্লীলতা করে ‘চরম মূল্য’ দিলেন শিক্ষক
৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
শ্রমিক আন্দোলনের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন সোনাবাড়ীয়ার শতাধিক মানুষ
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়েছেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন সোনাবাড়ীয়ার শতাধিক মানুষ
মান্দার ১১ কলেজে এইচএসসি পাসের হার ২০ শতাংশের নিচে
এইচএসসি ও সমমান পরীক্ষার ২০২৬-এর ফলাফলে নওগাঁর মান্দা উপজেলায় শিক্ষার চরম চিত্র ফুটে উঠেছে। উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১টিতেই পাসের হার ২০ শতাংশের নিচে নেমেছে।
মান্দার ১১ কলেজে এইচএসসি পাসের হার ২০ শতাংশের নিচে
শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায়
দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীতে নৌকায় বসবাসকারী ভাসমান এক জনগোষ্ঠী হলো মান্তা সম্প্রদায়। আর এ মান্তা সম্প্রদায়ের নদীই ঘর, নৌকাই তাদের ঠিকানা। জীবিকার তাগিদে যাদের কাটে ভাসমান জীবন— মৃত্যুর পর স্বজনদের শেষ বিদায় জানাতেও তাদের পড়তে হতো চরম অনিশ্চয়তায়।
শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায়