ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন সোনাবাড়ীয়ার শতাধিক মানুষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: আরটিভি

সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে তা অনেকাংশে নির্ভর করবে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরটিভি/এসআর
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
বিয়ের আগের দিন মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা। কথা ছিল, পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসবেন বর। সে অনুযায়ী বিয়ের সব আয়োজনও সম্পন্ন। লাল বেনারসি আর গয়নায় বধূবেশে অপেক্ষায় ছিলেন কনে।  কিন্তু নির্ধারিত সময়ে বর না আসায় মুহূর্তেই আনন্দের আয়োজন রূপ নেয় বিষাদে। পরে বরপক্ষ থেকে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ কনেপক্ষের। শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খয়রুন বেগম (৩৫)। তিনি ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে। অভিযুক্ত বর আবাছ আলী (৪০) একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে। থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাসে থাকার সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে আবাছ দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়। কনেপক্ষের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষের পক্ষ থেকে একটি মোটরসাইকেল দাবি করা হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের দিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর কিংবা বরপক্ষের কেউ কনের বাড়িতে আসেননি।  পরে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেয়া হয়। এদিকে বিয়ের আয়োজন, প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি কনেপক্ষের। বিয়ের আসরে বর না আসায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি। খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, বিয়ের দিন তার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে এসে খাবারও খেয়েছেন। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় তারা সামাজিকভাবে চরম বিব্রত হয়েছেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, তারা কোনো যৌতুক নেননি। বরং প্রবাসে থাকাকালীন তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেয়া হয়েছে। তারা দুজন একসঙ্গে প্রবাসে ছিলেন। কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে তাকে আগে কেউ কিছু জানাননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে না পারলেও প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাকে জানিয়েছিল। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তবে সামাজিকভাবে সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আরটিভি/এসআর
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
আরও পড়ুন
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির