ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১৩তম সিটি করপোরেশন হিসেবে অন্তর্ভুক্ত বগুড়া, গেজেট প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:২৮ পিএম
ছবি : সংগৃহীত

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গঠিত এ সিটিতে ওয়ার্ড রয়েছে মোট ২১টি।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।

আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে।

আরও পড়ুন

নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে ৩নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর)।

সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালার বিধান মোতাবেক বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল।

ওই নির্দেশ অনুযায়ী, বগুড়া জেলার জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন।

ফলে সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করে বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
আরও পড়ুন
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরুরি নির্দেশনা