ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাই-বোনের গাঁজার ব্যবসা, অতঃপর…

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
গ্রেপ্তারকৃত ছয়জন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গাঁজা মজুদ ও বিক্রির অভিযোগে ভাই-বোনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার জাহাঙ্গীর আলমের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে গাঁজা মজুদ রাখা হয়েছে। পরে ভবনটির দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেখা যায়, কয়েকজন মেঝেতে বসে গাঁজার বড় প্যাকেট খুলে ডিজিটাল ওজন মেশিনে মেপে ছোট ছোট পুরিয়া তৈরি করছিল।

এ সময় পাখি আক্তার ও তার ভাই মো. ফারুকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তারা ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকিরা তাদের সহযোগী।

র‌্যাব আরও জানান, ফ্ল্যাট থেকে মোট জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা টপকে কক্ষের তালা ভেঙে রাতভর অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ সোমবারও রাস্তায় নেমে বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এ পরিস্থিতিতে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ
তাদের একজনের কপালে এবং অন্যজনের থুতনিতে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সদস্য।
খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ
গভীর রাতে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
গভীর রাতে যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
গভীর রাতে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
চেয়ারম্যানের চেয়ারের লোভে লাখ টাকা হারালেন মহিলা মেম্বার
নির্বাচিত চেয়ারম্যান বরখাস্ত হওয়ার প্রেক্ষিতে শুন্য পদে দায়িত্ব দেওয়ার লোভ দেখিয়ে হোসনেয়ারা নামে এক মহিলা মেম্বারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার আভিযোগ উঠেছে ইউপি সচিবের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে।
চেয়ারম্যানের চেয়ারের লোভে লাখ টাকা হারালেন মহিলা মেম্বার
আরও পড়ুন
রুটিন উপাচার্য দেওয়ায় ফের শাটডাউনের ডাক চুয়েট শিক্ষার্থীদের
পিডিবিকে পাত্তাই দিচ্ছেন না চট্টগ্রাম বিআরটিএর কর্মকর্তারা!
চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক হলেন চবি ছাত্রদলের হৃদয়
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র