ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
অসময়ের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাওয়া পাকা ধান হাতে কৃষক সঞ্জয় কুর্মী। ছবি: আরটিভি

সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।

সরেজমিনে দেখা গেছে, কর্ণফুলী চা বাগানের পাশের বিস্তীর্ণ ফসলি মাঠজুড়ে এখন শুধুই হাহাকার। বৃষ্টির পানিতে জমির পাকা ধানগাছগুলো নুয়ে পড়ে পানির নিচে তলিয়ে আছে। অনেক কৃষক ধান কেটে মাঠে স্তূপ করে রাখলেও টানা বৃষ্টির কারণে তা ঘরে তুলতে পারেননি। ফলে পানির নিচে থাকতে থাকতে কাটা ধানগুলোও পচে নষ্ট হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী কৃষক সঞ্জয় কুর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ভালো ফলন হয়েছিল। আমি ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ১০ কানি জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছিলাম। ফলনও হয়েছিল বেশ ভালো। কিন্তু সোনালী ধান ঘরে তোলার আগেই সব শেষ হয়ে গেল। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব আর পরিবার চালাব, তা ভেবে কোনো কূল-কিনারা পাচ্ছি না।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু সঞ্জয় কুর্মীই নন, একই এলাকার অলুক কুমার নায়ক, সুমন নায়ক, পরিমল, ইদ্রিস, কমল, রতন, সুজন নায়ক, মিঠু দে, সম্পদ, উজ্জ্বল, তপু মাঝি ও সুমন দাসসহ অন্তত ৭০ থেকে ৮০ জন কৃষকের প্রায় ১০০ কানি জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ১২ নং ঘোদারপাড়, নয় টিলা, চেনখালি বিল, ফানুয়া বিল এবং হরি মন্দিরের পাশের বিলের ফসলি জমিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য চিত্তরঞ্জন নাথ বলেন, কর্ণফুলী এলাকার ৭০-৮০ জন কৃষক প্রায় ১০০ কানি জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফসল ঘরে তোলার সময়েই সব শেষ হয়ে গেল। অসহায় এই কৃষকদের সরকারি পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করার জন্য আমি জোর অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, কৃষকের ফসল ঘরে তোলার সময় এমন ক্ষতি আসলে মেনে নেওয়া যায় না। বৈরী আবহাওয়ার কারণে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৃষ্টি পুরোপুরি থেমে গেলে মাঠ পর্যায়ে জরিপ করে রিপোর্ট তৈরি করা হবে। তবে আমাদের পক্ষ থেকেও জোর দাবি থাকবে সরকার যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দ্রুত প্রণোদনার ব্যবস্থা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
মাঠজুড়ে সোনালি আমন ধান। কোনো কোনো কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলেছেন। আবার অনেকের জমির পাকা ধান আর কয়েক দিনের মধ্যেই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
প্রায় দুই দশক ধরে বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরিসহ নানা ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম ওরফে শাহজাহান আলী। প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে তিনি হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার পরামর্শ নিয়ে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদ করছেন।
মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আরও পড়ুন
চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার