ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

টঙ্গী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের টঙ্গীতে দিনভর দফায় দফায় শ্রমিক আন্দোলন, সংঘর্ষ ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।

এদিকে চলমান শ্রমিক আন্দোলন এড়াতে টঙ্গীতে টঙ্গীর ‎মঙ্গলবার (২৪ নভেম্বর) অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা বারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তারগাছ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।

পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ইটপাটকেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে শ্রমিক আন্দোলনের খবর টঙ্গী শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরের পর কয়েক ধাপে টঙ্গীর পঞ্চাশটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে সকালে যথাসময়ে টঙ্গীর কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দেন। বেলা বাড়লে গাজীপুরের আন্দোলনের সঙ্গে টঙ্গীর শ্রমিকদের বিচ্ছিন্ন করতেই ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ছুটির পর শ্রমিকরা বাসায় না ফিরে মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী বিভিন্ন পোশাক কারখানার সামনে আন্দোলন এড়াতে পুলিশের পাশাপাশি আনসার ও এসআরবির সদস্যদের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

‎আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজিটাল যুগে ফিকে চিঠির দিন, খালি পড়ে থাকে বাক্স
একসময় প্রিয়জনের চিঠির আশায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের বেল কিংবা রানারের পায়ের শব্দে ছুটে যেতেন দরজায়।
ডিজিটাল যুগে ফিকে চিঠির দিন, খালি পড়ে থাকে বাক্স
এক সপ্তাহও টিকল না ৭ কোটি টাকার রাস্তা
শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাতদিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক নির্মাণের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সংস্কার না করা হলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এক সপ্তাহও টিকল না ৭ কোটি টাকার রাস্তা
একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ
মা-বাবার আদরের ‘বড় মিয়া’ ও ‘ছোট মিয়া’ যমজ দুই ভাই সাদিল ও সাফিন। একসঙ্গে পৃথিবীতে এসেছিল তারা। মা-বাবার স্বপ্ন ছিল দুই সন্তানকে ঘিরে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই হাম ও হাম-পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছে দুই শিশু।
একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর জড়িত অভিযোগে মো. আকিবুল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা
আরও পড়ুন
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল