ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৩:০১ পিএম
অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আরটিভি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর তীরে জুয়ার (ডাব্বু/পাশা) আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঘোড়াঘাট উপজেলার শালিকাদহের রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুরের রেজাউল করিম (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুরের সাদিকুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, নদীর নিরিবিলি ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসে আসছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হয়ে টাকা দিয়ে পাশা খেলতেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

আরও পড়ুন

জানা গেছে, সোমবার রাতেও একইভাবে আসর চলছিল। গোল হয়ে বসে খেলায় মগ্ন ছিলেন অংশগ্রহণকারীরা। হঠাৎ করেই পুলিশ অভিযান চালালে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে পাশা ও নগদ টাকা ফেলে পালানোর চেষ্টা করেন। তবে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, তিনটি ডাব্বু, ১৮টি ফরগুটি এবং একটি ফরদি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইলে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। 
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা
হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন আতিয়ার