ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফ্লেক্সিলোড করে আর বাড়ি ফেরা হলো না রাকিবের, কী ঘটেছিল

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৪০ এএম
নিহত রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (২৪) ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় তার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

নিহত রাকিবের চাচা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করতে যায় রাকিব। বালিয়া স্ট্যান্ড থেকে মোবাইলে টাকা লোড দিয়ে ফেরার সময় বাড়ির পাশেই পিকআপ তাকে ধাক্কা দেয়। আর মাত্র কয়েক হাত আসলেই সে বাড়িতে ফিরে আসতে পারতো।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপ ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আরও পড়ুন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ