ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলার মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে। টেনেরিফের মাঠ এস্তাদিও হেলিওদোরো রদ্রিগেজ লোপেজে ম্যাচের শেষ দিকে বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওনোর সঙ্গে সংঘর্ষে জড়ান দে মিগেল। এ সময় গোলরক্ষকের হাঁটু বা শরীরের আঘাত তার বুকে লাগে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সংঘর্ষের পরপরই মাঠে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই স্ট্রাইকার। দ্রুত মাঠে প্রবেশ করে চিকিৎসক দল তাকে জরুরি চিকিৎসা দেয়। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে ইনটিউবেশন করা হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার সময় তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে সিপিআর দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সময় ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল। দুর্ঘটনার পর খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শেষ পর্যন্ত ১০৮ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন কর্মকর্তারা।

দে মিগেলকে ক্যানারি দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ শহরের ইউনিভার্সিতারিও নুয়েস্ত্রা সেনোরা দে কান্দেলারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুরুতে তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল ছিল বলে জানায় টেনেরিফ কর্তৃপক্ষ। তবে পরবর্তী সময়ে তার স্নায়বিক অবস্থার অবনতি ঘটে।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে দে মিগেলের মৃত্যুর খবর নিশ্চিত করে সিডি টেনেরিফ। ক্লাবটি জানায়, স্থানীয় সময় সকাল ৮টায় মারা যান এই ফুটবলার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন দে মিগেল। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর যোগ দেন সিডি টেনেরিফে।

শোকবার্তায় ক্লাবটি জানায়, এই কঠিন সময়ে শোকাহত পরিবার, স্বজন এবং টেনেরিফের সমর্থকদের পাশে রয়েছে তারা। তার আকস্মিক মৃত্যুতে স্পেনের বিভিন্ন ক্লাব, খেলোয়াড় ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরাও শোক প্রকাশ করছেন।

মাত্র ৩০ বছর বয়সে মাঠের এই মর্মান্তিক দুর্ঘটনায় দে মিগেলের মৃত্যু স্প্যানিশ ফুটবলে গভীর শোকের আবহ তৈরি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
আজারবাইজাইনের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যেখানে দুর্দান্ত ফুটবল খেলে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সাফল্যের জন্য বড় সংবর্ধনা পেয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবলারদের জমকালো আয়োজনে ফেডারেশন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।  বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন। আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট ও মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। এরপরও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।  আরটিভি/এসআর  
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ও দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কোচ এরিক টেন হ্যাগ।
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন