ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শেষ কর্মদিবসেও পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:১৭ পিএম
পদ্মা সেতু টোল প্লাজা। ছবি: আরটিভি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ কর্মদিবসেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে দেখা যায়নি যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে যাতায়াত করছেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।

রোববার (২৪ মে) সরেজমিনে দেখা যায়, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতি লক্ষ্য করা যায়নি। এতে করে ঈদযাত্রার শুরুতেই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ঈদকে সামনে রেখে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে এখনো সেতুতে তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। মোটরসাইকেলের জন্য অতিরিক্ত ২টি লেনসহ মোট ১০টি লেন চালুর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটি শুরুর পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে আগাম প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তিদায়ক।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
মধ্যরাতে আগুনে পুড়ল ৩ দোকান
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা পিকআপের, অতঃপর...
স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি