ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস, গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার বেশিরভাগ সময় সরগরম ছিল সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে।

সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি, থানা পুলিশের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

সভা সূত্রে জানা গেছে, সভার শুরুতে বিজিবি প্রতিনিধির কাছে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে সীমান্তে পরিস্থিতি ভাল ও চোরাচালান অনেকটাই কম বলে জানান ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল হালিম।

এরপর ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা চোরাচালান বিষয়ে কথা বলেন।

ওই সভায় বলা হয়, প্রতিনিয়ত বকশীগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান করা হচ্ছে।
বিশেষ করে বৈষ্ণব পাড়া, দিগলা কোনা দিয়ে প্রতি রাতেই মাদক ঢুকছে বাংলাদেশের অভ্যন্তরে। এছাড়াও ভারতীয় কসমেটিকস ও ভারতীয় গরু নামানো হচ্ছে ক্ষণে ক্ষণে।

ভারতীয় গরু পাচারের পর কর্ণঝোড়া বাজারের ইজারাদারের রসিদ ব্যবহার করে অবৈধ গরুকে বৈধ করা হয় বলেও সভায় বলা হয়।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় বলেন, সীমান্ত থেকে গরু উদ্ধার করা হলেও একটি চক্র তড়িঘড়ি করে কাগজ তৈরি করে তা বৈধ করার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।

স্থানীয় একজন সাংবাদিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ও এর শেল্টারদাতাদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সভায় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সীমান্ত এলাকায় ভুট্টা চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য বলা হয়।

সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণব পাড়ায় ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও সাতানীপাড়া বিজিবি কর্তৃক ১ হাজার ৮৫ বোতল উদ্ধারের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

মাদক, গরু, কসমেটিকস চোরাচালান বন্ধে সকলইে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান বন্ধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজিৈনতক নেতাদের সহযোগিতা কামনা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামে এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামে চীনের এক যুবক।
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
জনভোগান্তি কমানো ও ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধে চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামে এক মাদকাসক্ত যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক কৃষক। এ ঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
আরও পড়ুন
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
নিজেকে ‘খামখেয়ালির রাজা’ ভাবেন এই ভোক্তা অধিকার কর্মকর্তা
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ