ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেওয়া সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর উপহার 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১১:০১ পিএম
শিক্ষিকার বাসায় গিয়ে উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক। ছবি: আরটিভি

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা চলাকালীন শিক্ষার্থীদের এক শিক্ষিকার উৎসাহ দেওয়ার একটি ভিডিও নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাতে শহরের সেলিনা পারভীন সড়কে ওই শিক্ষিকার বাসায় গিয়ে উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেন সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সেদিন ম্যাচ চলাকালীন গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। খেলা চলাকালীন সেই মুহূর্তের একটি ভিডিওচিত্র দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইতিবাচক সাড়া পড়ে। পরবর্তী সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর নির্দেশনা পেয়ে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাড়িতে উপহার নিয়ে যান।

প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন বলেন, সেদিন এ মুহূর্তটি আমার মোবাইলে ধারণ করেছিলাম। আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের এক শিক্ষকের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসা অনেক বড় পাওয়া। এমন উদ্যোগ আগামীতে শিশুদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সম্পৃক্ততায় ইতিবাচক বার্তা দেবে।

নিজের অনুভূতি ব্যক্ত করে গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সবসময় নিজের সন্তানের মতো আচার-আচরণ করার চেষ্টা করি। আমার বাবা-স্বামীও ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই অনুপ্রেরণায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সবসময় নিজে মাঠে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এবারও টুর্নামেন্টের সেমিফাইনালের একটি খেলা চলাকালীন কেউ একজন অপ্রস্তুত অবস্থায় একটি মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করেন। পরবর্তী সেটি প্রধানমন্ত্রীর নজরে আসায় আজ উপহার পাঠিয়েছেন। বিষয়টি আমার জন্য অনেক বড় পাওয়া।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফুটবল খেলা চলাকালীন সৈয়দা খালেদা আক্তার পারভীন ম্যাডাম বৃষ্টিতে ভিজে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। তখনকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে। তারপর আজ নির্দেশনা পেয়ে ওই শিক্ষিকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে এসেছি। শিক্ষিকার এমন উৎসাহ দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণামূলক ও অত্যন্ত ইতিবাচক।

এ সময় ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায়, মো. শাহরিয়ার সজল, প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন, গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা সুলতানা, সহকারী শিক্ষক শাহিন আক্তার উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুরে জীবিত পাখি খাওয়ার অভিযোগে অটো চালক গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে জীবিত পাখি খাওয়ার অভিযোগে অটো চালক গ্রেপ্তার
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আরও পড়ুন
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন