ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঈদের আগের দিনে জমজমাট পশুর হাট

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: আরটিভি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে মানিকগঞ্জের বিভিন্ন পশুর হাট। জেলার হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর পর পুনরায় বসা ঘিওরের নদীতীরের পশুর হাট ঘিরে ছিল বাড়তি উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

বুধবার (২৭ মে) বিকেলে ঘিওর উপজেলার নদীর তীরবর্তী পশুর হাটে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা মানুষ পছন্দের গরু ও ছাগল কিনতে ভিড় করছেন। হাটজুড়ে ছিল ক্রেতাদের দর-কষাকষি আর বিক্রেতাদের ব্যস্ততা।

বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার গরুর আমদানি ও বেচাকেনা বেড়েছে। তবে পশুর খাদ্য ও লালন-পালনের খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আগের বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি।

গরু বিক্রেতা আলীমুল বলেন, গরুর খাবারের খরচ অনেক বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। এক লাখ বিশ হাজার টাকার গরুর দাম বলছে আশি হাজার। এভাবে হলে আমাদের টিকে থাকা কঠিন।

ছাগল বিক্রেতা ফারুক বলেন, দুটি ছাগল নিয়ে হাটে এসেছি। কিন্তু সবাই গরু কিনতেই বেশি আগ্রহী। ছাগলের দামও কম বলছে, তাই বিক্রি করতে পারছি না।

হাটে আসা কয়েকজন বিক্রেতা জানান, ক্রেতা থাকলেও অনেকেই কম দাম বলছেন। ফলে খরচ তুলেই গরু বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। তবে ভালো দাম পেলে রাত পর্যন্ত হাটে থেকে বিক্রি করবেন বলেও জানান তারা।

এদিকে ক্রেতাদের অনেকেই বলছেন, দেশীয় গরুর চাহিদা বাড়ায় এবার বাজারে দামের চাপ রয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে গরু কম আসায় স্থানীয় গরুর ওপর নির্ভরতা বেড়েছে।

ঘিওর পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান খান কুদরত বলেন, দীর্ঘ ১৭ বছর পর নদীর তীরে আবারও এই পশুর হাট বসেছে। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি অনেক ভালো। প্রতি লাখ টাকায় মাত্র এক হাজার টাকা হাসিল নেওয়া হচ্ছে। আশা করছি, রাত পর্যন্ত জমজমাট বেচাকেনা হবে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার মানিকগঞ্জে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি পশুর হাট বসেছে। হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবায় কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
আরও পড়ুন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা