ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেতে ছড়ানো বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ১৯ নম্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী অসীম হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী অদুদ হাওলাদারের দাবি, প্রতিবেশী অসীম হাওলাদারের ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে তার খামারের অর্ধশতাধিক কবুতর মারা গেছে। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বাসিন্দা শাহিন চৌকিদারকে নালিশ জানান। পরে অভিযুক্ত অসীম হাওলাদারের মেয়ে তার মাকে নিয়ে অদুদ ও শাহিনকে গালাগালি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শাহিন চৌকিদারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন অদুদ।

আহত শাহিন চৌকিদার জানান, কবুতর মারা যাওয়ার বিষয়টি শুনে তিনি অদুদ হাওলাদারের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে অসীম হাওলাদারের স্ত্রী ও মেয়ে তাকে গালাগালি করেন। পরে একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় ধস্তাধস্তি শুরু হলে ডাকাডাকি শুনে তার ছোট ভাই রাজিব চৌকিদার ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও হামলার শিকার হয়ে আহত হন।

অভিযোগের বিষয়ে অসীম হাওলাদার বলেন, আমি ধানক্ষেতে কোনো ধরনের বিষ প্রয়োগ করিনি। গ্রামে আরও অনেকের ধানক্ষেত রয়েছে, অন্য কেউ বিষ প্রয়োগ করতে পারে। নিজের ক্ষেতে বিষাক্ত কিছু ব্যবহার করলে আমি প্রতিবেশীদের জানিয়ে দেই।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে।
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
আরও পড়ুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি