ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:১০ পিএম
ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের একটি গোপন কক্ষে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগ। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৩০-৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রাত ১১টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী তার ফেসবুক আইডিতে সেই পুনর্মিলনীর একটি ভিডিও পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘জয় বাংলা বলে এগিয়ে যাও, সফলতা আসবেই ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ ছাত্রলীগকে কেউ দাবায়া রাখতে পারবে না।’

আরও পড়ুন

পরে রাত ১টার দিকে তিনি আরও একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ৩ নম্বর চর লরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ মশাল মিছিল বের করেছে। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘জননেত্রী শেখ হাসিনার পথচলা মসৃণ রাখতে কমলনগর উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।’

ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে উপস্থিত ছাত্রলীগ নেতাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়