নাটোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হীরা নামে দুইজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
আরটিভি/আইএম



