ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, আ.লীগের ৩ জন আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: আরটিভি

নওগাঁয় সড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) রাতে নওগাঁ সদর থানা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের ‌আটক করে।

আটকরা হলেন— নওগাঁ সদর উপজেলার শেখপুরা এলাকার মানিক ওরফে পাইলট (৩২), মো. সাজু (৪০) ও হাবিব হোসেন মুন্না (২৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে নওগাঁ সদর থানার বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী একটি মিছিল বের করে। মিছিলটি থেকে সড়কে বাস চলাচলে বাধা দেওয়া হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়।

আরও পড়ুন

​নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা এবং নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। তারা অনলাইন ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন। উসকানিমূলক এসব প্রচারণার পেছনে জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনে মামলার প্রক্রিয়া চলছে। জেলায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা মোকাবিলায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
আরও পড়ুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২