‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৩:০৩ পিএম


‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

৪০০ বছর বয়সী জিনের বাদশা সেজে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল হামিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

তিনি জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় এক ভুক্তভোগী নারী মামলা করেন। এরপর অভিযুক্তকে সলঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নামে অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে দিয়ে নতুন অ্যাপস চালুর মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানাতেন।

আরও পড়ুন

গ্রাহকেরা টাকা ফেরত চাইলে বা যোগাযোগ করলে তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিতেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আব্দুল হামিদ প্রায় ১০০ জন মানুষের ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission